বক্সার হাওয়া সিংয়ের বায়োপিকে সুরজ

বক্সার হাওয়া সিংয়ের বায়োপিকে সুরজ

উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ০২

১৯৬৬ ও ১৯৭০ সালে এশিয়ান গেমসে হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন কিংবদন্তি ইন্ডিয়ান বক্সার হাওয়া সিং। ১৯৬১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি টানা ১১ বার দেশটির জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতেন। এবার তার বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। প্রকাশ নাম্বিয়ার পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলিকে। এটি প্রযোজনা করছেন কমেলশ্বর সিং কুশয়াহা এবং শ্যাম এস ফার্নান্ডেজ।

২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে সুরজ পাঞ্চোলির। এই সিনেমার সহ-প্রযোজক ছিলেন সুপারস্টার সালমান খান। আর সুরজের প্রথম বায়োপিকের খবর ‘ভাইজান’ নিজেই টুইট করে জানিয়েছেন। গত মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সালমান খান টুইটারে ‘হাওয়া সিং’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ করে লেখেন, ‘এই সিং উড়ে যাবে’।

গত বছর ‘স্যাটেলাইট শঙ্কর’ সিনেমার মধ্য দিয়ে শেষবার পর্দায় হাজির হয়েছেন সুরজ পাঞ্চোলি। ইরফান কামাল পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে জুটি বাঁধেন মেঘা আকাশ। তবে ‘হাওয়া সিং’ সিনেমায় ২৯ বছর বয়সী এই অভিনেতার বিপরীতে কে থাকবেন তা জানা যায়নি। শিগগিরি ভারতের হরিয়ানায় বায়োপিকটির শুটিং শুরু হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading