সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

উত্তরদক্ষিণ অনলাইন ।০৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ২০

পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ক্লাস বর্জন করে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, পরীক্ষা কেন্দ্র নিয়ে সরকারি শহীদ বুলবুল কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইসএসসি পরীক্ষায় সরকারি শহীদ বুলবুল কলেজের কেন্দ্র করা হয়েছে সরকারি মহিলা কলেজে। অপরদিকে মহিলা কলেজের কেন্দ্র রাখা হয়েছে সিটি কলেজে।

মহিলা কলেজের শিক্ষকরা বুলবুল কলেজের পরীক্ষার্থীরা কীভাবে ভালো রেজাল্ট করে তা দেখে নেয়ার হুমকি দিয়েছেন। এ নিয়ে পরীক্ষার্থীরা উদ্বিগ্ন। একইসঙ্গে ব্যবহারিক পরীক্ষার নম্বরও কম পাওয়ার আশঙ্কা করছেন পরীক্ষার্থীরা। এ কারণে মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে অন্য কোনো কলেজে কেন্দ্র করার দাবি জানান বুলবুল কলেজের শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading