খাবার চুরির অপরাধে চাকরি হারালেন তিনি!

খাবার চুরির অপরাধে চাকরি হারালেন তিনি!

উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১০

ক্যান্টিন থেকে খাবার চুরির অভিযোগে লন্ডনে কাজ হারালেন এক উচ্চপদস্থ ভারতীয় ব্যাংককর্মী। ঘটনাটি সামনে আসতেই আলোড়ন পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেক। লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটিব্যাংকের ইউয়োপীয় হেডকোয়ার্টারে উচ্চদস্থ অফিসার হিসেবে বহাল ছিলেন পরশ শাহ। পরেশের বাৎসরিক আয় আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসেই সিটিব্যাংকের বন্ড ট্রেডিং বিভাগের কর্মকর্তা পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ইউরোপে ক্রেডিট ট্রেডারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন পরশ। তার এক সহকর্মীর কথায়, “সকলেই ওকে পছন্দ করতেন। কাজের জগতে ও খুব সফলও ।” এইচএসবিসিতে সাত বছর কাটিয়েছেন পরশ।  তারপর ২০১৭ সালে সিটিগ্রুপে যোগ দেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন পরশ। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, সামনেই সংস্থার সিনিয়র কর্মীদের বোনাস পাওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগেই অভিযোগের আঙুল ওঠে পরশের বিরুদ্ধে। সংস্থা থেকে বিতাড়িত হন তিনি। যদিও পরশ এই কাজ কতবার করেছেন তা জানা যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading