বাড়ছে পিতৃত্বকালীন ছুটির মেয়াদ!

বাড়ছে পিতৃত্বকালীন ছুটির মেয়াদ!
African American man sitting holding and feeding newborn infant child in his arms

উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১০

এবার মায়েদের মতো বাবারাও সমান ছুটি ও বেতন পাবেন ফিনল্যান্ডে। সন্তান জন্ম নেওয়ার পর ২১০ দিনের জন্য ছুটি পাবেন তারা। গতকাল বুধবার দেশটির নবনির্বাচিত সরকার এ ঘোষণা করে। চলতি নিয়মে দেশটিতে মায়েরা যারা চাকরি করেন, সন্তান জন্মের পর তারা ৭ মাসের বেতনসহ ছুটি পান। তবে বাবাদের জন্য ছুটির পরিমান কম ছিল। তারা বেতনসহ ৪ সপ্তাহের ছুটি ভোগ করতে পারতেন। নতুন নিয়ম বাস্তবায়ন হলে বাবা-মা উভয়েই ৭ মাসের বেতনসহ ছুটি পাবেন। ফিনল্যান্ডের স্বাস্থ্য ও সমাজনীতি মন্ত্রী আইনো-কাইসা পেকোনেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, ‘সরকারের গৃহীত এই পদক্ষেপ দেশটিতে ‘আমূল সংস্কার’ ও পরিবারগুলোতে বৈচিত্র্য আনতেও সাহায্য করবে। এই নীতি বাবা-মায়েদের মধ্যে সমতা আনবে।’ দেশটিতে নতুন এই নীতি পরিবর্তনও আনতে পারে বলে আশাবাদী তারুণ্যনির্ভর সরকারের। পেকোনেন বলেন, ‘এই নীতি কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য কমাবে। নারী-পুরুষের মধ্যে আয়ের ফারাকও কমবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading