সিঙ্গেল পেরেন্ট প্রসঙ্গে করণের মন্তব্য
উত্তরদক্ষিণ অনলাইন ।০৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২১৪ঃ২৩
সারোগেসির মাধ্যমে ২০১৭ সালে বাবা হয় বলিউডের জনিপ্রয় নির্মাতা করণ জোহর। তাদের নাম রাখেন যশ-রুহি। সম্প্রতি পূর্ণ হয়েছে তাদের তিন বছর। তাদের জন্মদিন উপলক্ষে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) এলাহি পার্টির আয়োজন করেছিলেন কর্ণ। আমন্ত্রিত ছিলেন বলি পাড়ায় তার বন্ধুবান্ধব এবং তাদের সন্তানরা। ছিলেন করিনা এবং সোহা আলি খান। সঙ্গে করিনার ছেলে তৈমুর আর সোহার মেয়ে ইনায়াও হাজির হয়েছিল। সিঙ্গল পেরেন্ট প্রসঙ্গ বাচ্চাদের জন্মদিনে একটি পোষ্ট করেন করণ। তাতে তিনি লেখেন, “সকলেই জানেন আমি সিঙ্গল পেরেন্ট। বাস্তবে তা নয়। আমার মা না থাকলে এ ভাবে যশ আর রুহিকে বড় করতে পারতাম না আমি। মা যে ভাবে আবেগের সঙ্গে স্নেহ দিয়ে ওদের গড়ে তুলছে আমি একা তা পারতাম না।” তিনি বলেছেন যশ রুহির ক্ষেত্রে ওদের মানুষ করার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা সম্ভবই হতো না যদি না মাকে সঙ্গে পেতেন। সূত্র: আনন্দবাজার

