কেমন জীবনসঙ্গী চান সারা? জানালেন নিজেই

কেমন জীবনসঙ্গী চান সারা? জানালেন নিজেই

উত্তরদক্ষিণ অনলাইন ।০৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২১৪ঃ২৩

ভ্যালেন্টাইনটস ডে-তে আসছে সারা আলি খানের নতুন ছবি ‘লাভ আজ কাল’ ছবিটি। ইমতিয়াজ আলির এই ছবি প্রেম ভরপুর তা ট্রেলার দেখেই স্পষ্ট। ছবির প্রোমোশনও চলছে জোরে-সোরে। আর সেকারণে কারিনার শো- ‘What Women Want’-এ হাজির হয়েছিলেন সারা।

কারিনা-সারাকে নিয়ে চর্চা সবসময়ই চলতেই থাকে। তবে সব নিন্দুকের মুখ বন্ধ করে দিলেন করিনা। সারাকে ওয়েলকাম জানাতে তিনি বললেন, এই শোতে শুধু তার একজন পরিবারের সদস্যরই আসা বাকি ছিল এবার সেটাও পূরণ হয়ে গেল। স্বভাবতই সারার সঙ্গে জমে গেল আড্ডা। সারা ভীষণ বুদ্ধিমতী, সত্যিকথা বলতে সে ভয় পায় না। এমন কথা বহুবার বলতে শোনা গেছে কারিনা কাপুর খানকে।

বাস্তবে কেমন ছেলে পছন্দ সারার? রিয়েল লাইফ সারার, কোন কোন চারিত্রিক বৈশিষ্ট চাইবেন জানেন কী! সারার কথায়, যার রসবোধ আছে, যে মানুষ হিসেবে বেশ মজার এমন কাউকেই তার পছন্দ। এমনকি সেই ব্যক্তি খুব সুন্দর দেখতে না হলেও চলবে। সারার কথায়, তার এমন ব্যক্তিই পছন্দ যাকে দেখিয়ে তিনি গর্বের সঙ্গে বলতে পারবেন এই ব্যক্তিটি শুধুই তার। সোশ্যাল মিডিয়ায় সারা ও কারিনার এই কথোপকথনের ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশ্ন সারা কিংবা কারিনা কি তবে কার্তিক আরিয়ানের ইঙ্গিতই দিচ্ছেন?

এদিন প্রেম ভালোবাসা নিয়ে কথার ফাঁকেই তার ‘লাভ আজ কাল’ ছবির কথাও শেয়ার করেছেন সারা। ১১ বছর আগে সারার বাবা সাইফ ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ ছবিতে অভিনয় করেন। এতদিন পর ফের একবার পরিচালক এই ছবি নতুনভাবে তৈরি করেছেন। তবে এটি কোনও সিক্যুয়েল নয় বলেই জানান সারা। সেই সময়ের ভালবাসার ধরন আর আজকের ভালোবাসার ধরনে বদল এসেছে। আগের ছবিতে সাইফ অভিনয় করেছেন তাই তার কাছে এই ছবিতে কাজ করা একটু চ্যালেঞ্জিংই ছিল বলে জানান সারা। তাছাড়া ইমতিয়াজ আলির ছবিতে কাজ করা নায়িকাদের সঙ্গে তার তুলনা আসবেই তাই চাপ তো ছিলই বলে জানান সারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading