বিজিবির হাতে গাঁজাসহ যুবক আটক

বিজিবির হাতে গাঁজাসহ যুবক আটক

উত্তরদক্ষিণ অনলাইন ।০৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ১৫

হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকা মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় গাঁজাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৭টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ব্যাটালিয়নের নায়েক মো. আবুল হাসেমের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় চুন্দন (৩৫) নামে এক যুবককে ৩ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজাসহ আটক করা হয়। চুন্দন উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকার বাসিন্দা শিবুর ছেলে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ হাজার ৯৫০ টাকা। আসামী ও মালামালের আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading