নদীতে ডুবে শিশুর মৃত্যু
উত্তরদক্ষিণ অনলাইন ।০৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ১৫
পঞ্চগড়ে করতোয়া নদীর পানিতে পড়ে সুমাইয়া (০৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার রাজনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার সুবাহানের মেয়ে। স্থানীয়রা জানায়, বাড়ির পাশেই করতোয়া নদীর পড়ে বসে খেলা করছিল সুমাইয়া। এসময় সবার অজান্তে সে নদী ডুবে যায়। পরে স্থানীয়রা সুমাইয়াকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান লোপা মৃত ঘোষণা করেন।

