রাজশাহীতে মার্সেল এসির কর্মশালা

রাজশাহীতে মার্সেল এসির কর্মশালা

উত্তরদক্ষিণ অনলাইন ।০৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ১৫

টেকনেশিয়ান ও পরিবেশকদের নিয়ে রাজশাহীতে দেশীয় ব্র্যান্ড মার্সেল এয়ার কন্ডিশনারের (এসি) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগরীর অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মার্সেল ব্র্যান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সেলস বিভাগের প্রধান ড. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ায় শামিল হয়েছে মার্সেল ব্র্যান্ড। ২০১৭ সাল থেকে মার্সেল এসির বিক্রি বেড়ে গেছে। তিনি জানান, এ বছর মার্সেলের ৩০ হাজার এসি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা কঠিন কিছু না। কারণ, মার্সেল শুধু এসি বিক্রি করেই কাজ শেষ করে ফেলে না; ভোক্তার সন্তুষ্টি অর্জনকেই বড় করে দেখে। ড. সাখাওয়াত হোসেন বলেন, দেশকে এগিয়ে নিতে হলে দেশপ্রেম থাকতে হয়। আর নিজে বড় হতে হলে বড় স্বপ্ন দেখতে হয়। ক্রেতা ও পরিবেশকদের নিয়ে মার্সেল অনেক দূর এগিয়ে যেতে চায়। মার্সেল দেশের টাকা দেশেই রাখতে চায়। এটি হলে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি হবে। পরিবেশকদের উদ্যোমী হয়ে ক্রেতাদের ঘরে ঘরে মার্সেল এসি পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি। কর্মশালায় আরও বক্তব্য দেন- মার্সেল ব্র্যান্ডের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ও হেড অব এসি মনিটরিং জাহিদুল ইসলাম, অপারেটিভ ডিরেক্টর নিয়ামুল হক এবং সেলস বিভাগের ডেপুটি ডিরেক্টর তৈয়বুর রহমান খান তুষার। তারা জানান, বাড়ির একটি লন্ড্রি এবং হেয়ার ড্রায়ারের চেয়েও কম বিদ্যুৎ খরচ হয় মার্সেলের এসিতে। বাজার সম্প্রসারণে মার্সেল দ্রুতই ২৫টি রঙ এবং ২৫টি মডেলের এসি আনছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading