কত আয় করল ‘মালাং’?
উত্তরদক্ষিণ অনলাইন ।০৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ২০
গতকাল ইন্ডিয়াসহ প্রায় তিন হাজার পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য রায় কাপুর ও দিশা পাটানি অভিনীত সিনেমা মালাং। মুক্তির আগেই দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই ছবিটি। তবে মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, ৬.৭১ কোটি রুপি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করেছে মালাং। আদিত্যের একক সিনেমা হিসেবে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় এটি। এর আগে এই অভিনেতার আশিকি-টু প্রথম দিনে ৬.২৫ কোটি রুপি আয় করে। এরপর আছে ওকে জানু (৪.০৮ কোটি রুপি), দাওয়াত-ই-ইশক (৩.৭২ কোটি রুপি) এবং ফিতুর (৩.৬১ কোটি রুপি)। অ্যাকশন-থ্রিলার ঘরানার মালাং পরিচালনা করেছেন মুহিত সুরি। দিশা-আদিত্য ছাড়াও এই সিনেমায় আরো রয়েছেন অনিল কাপুর, কুণাল খেমু প্রমুখ।

