তিশার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শামীম!

তিশার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শামীম!

উত্তরদক্ষিণ অনলাইন ।০৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ২০

সামির। একই এলাকার সাবার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি । প্রায়ই সাবাকে দেখতে তাদের বাসায় যাওয়ার জন্য নানান রকম টালবাহানা করেন সামির। এর পরে একই বাড়ি ভাড়া নেয় সামিন। একটা সময় সাবার বাবা-মা সবাই বিরক্ত হয়ে যায় সামিরের কর্মকাণ্ডে। এক পর্যায়ে বাড়িওয়ালার কাছে বিচার দিলে সামিরকে বাসা ছেড়ে দেবার জন্য চাপ প্রয়োগ করে। এমনই গলে। এমনই গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মনের আয়না’। এতে সাবার চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। আর সামিরের চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শরিফুল ইলসাম শামীম। সৃজন প্রোডাকশন হাউসের প্রযোজনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, তাসনুভা তিশা, বাবুল আহমেদ, সায়কা আহমেদ, জি সি রাজিব, জিলফিকা জুঁই, সিলভা সহ আরো অনেকে। নাটকটি আগামী ১৪ ফ্রেব্রুয়ারি বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা শরিফুল ইলসাম শামীম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading