নাদাল-ফেদেরার নতুন রেকর্ড

নাদাল-ফেদেরার নতুন রেকর্ড

উত্তরদক্ষিণ অনলাইন ।০৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১৫

রজার ফেদেরার ও রাফায়েল নাদাল মানে টেনিস কোর্টে নতুন কোনো কীর্তি। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে দুইজনই এগিয়ে চলছেন দুর্দান্ত গতিতে। এবার টেনিস কোর্টে নতুন এক রেকর্ড সৃষ্টি হলো এ দুই গ্রেটের হাত ধরে। এক ম্যাচে সর্বাধিক দর্শক উপস্থিতির রেকর্ড। আফ্রিকায় এক প্রীতি ম্যাচে ফেদেরার ও তার চির প্রতিদ্বন্দ্বী নাদাল গত শুক্রবার মুখোমুখি হয়। যেখানে টেনিসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক দর্শক উপস্থিতির ঘটনা ঘটে। এছাড়াও ম্যাচটি দেখতে মাঠে ছিলেন মাইক্রোসফটের মালিক বিল গেটস। আফ্রিকার কেপটাউনে ফেদেরারের দাতব্যলয়ের জন্য অর্থ সংগ্রহ করতে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচে মোট দর্শক উপস্থিতি ছিল ৫১,৫৯৪ জন। এর আগে টেনিস কোর্টে এক ম্যাচ দেখার জন্য সর্বোচ্চ উপস্থিতি ছিল ৪২,৫১৭ জন। সেটাও ছিল এক প্রীতি ম্যাচে। মেক্সিকোতে অনুষ্ঠিত সে ম্যাচে মুখোমুখি হয়েছিল ফেদেরার ও জার্মানির আলেকজান্ডার জেভেরেভ। এ ম্যাচ দিয়ে প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার আয় করেছে ফেদেরারের দাতব্য। ম্যাচটিতে ৬-৪, ৩-৬ ও ৬-৩ সেটে জিতে নেয় সুইশ গ্রেট ফেদেরার। ম্যাচ শেষে ৩৮ বছর বয়সী এ টেনিস তারকা বলেন, ‘নাদালের সঙ্গে খেলা দারুণ কিছু। দক্ষিণ আফ্রিকায় আমরা দুইজন প্রথমবারের মতো খেলতে নামলাম।’ এছাড়াও সমর্থকদের উদ্দেশ্যে আরো যোগ করেন, ‘এটা আমার জন্য অনেক কিছু। এটা আমায় অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। সামনের আরো কিছু বছর খেলার সাহস দিচ্ছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading