ভালোবাসা দিবসে আসছে ‘ডুবে ডুবে’
উত্তরদক্ষিণ অনলাইন ।০৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১১
ভালোবাসা দিবস উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনে আগামীকাল (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে নতুন মিউজিক ভিডিও ‘ডুবে ডুবে’ । গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার। সংগীতায়োজনে ছিলেন সাজিদ সরকার। চন্দন রায় চৌধুরীর পরিচালনায় গানের ভিডিওতে শিল্পীর বিপরীতে অভিনয় করেছেন লাক্স তারকা সেমন্তী সৌমি। গানটি প্রসঙ্গে তানজীব সারোয়ার বলেন, ‘এটি সময়োপযোগী ভালোবাসার গান। মিউজিক ভিডিওতে বেশ নতুনত্ব আছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘ডুবে ডুবে’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং রবি স্প্ল্যাসে।

