স্পেনে জয়ার বিনি সুতোয়
উত্তরদক্ষিণ অনলাইন ।০৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১১
জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। সমানতালে জনপ্রিয় ওপার বাংলাতেও। কিছুদিন আগেই অভিনয় করেছেন নির্মাতা অতনু ঘোষের নতুন ছবি বিনি সুতোয়। মুক্তির আগেই ইউরোপের উৎসবে যাত্রা করছেন জয়া অভিনীত ছবিটি। বিনিসুতোয় ছবিতে জয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। প্রকাশ পাওয়া ফার্স্ট লুকে জয়া ও ঋত্বিক দুজনই আছেন।
খুব সাদামাটা সাজ এবং সবুজ শাড়িতে দেখা গেছে জয়াকে। যেখানে একটি গাড়িতে বসে আছেন তারা। ঋত্বিক কিছুটা আনমনে হয়ে আছেন আর দ্বিধাগ্রস্ত জয়া আহসান। ছবির গল্পে দেখা যাবে, এক রিয়েলিটি শোতে কাকতালীয়ভাবে দেখা হয় দুজনের। অডিশন শেষ হওয়ার পর একটা জায়গা পেরিয়ে বাসে উঠতে গিয়ে শ্রাবণী (জয়া) পড়ে যায়। তার এই অবস্থা দেখে ছুটে আসেন কাজল (ঋত্বিক)। এভাবে দুজনের মধ্যে একটি যোগসূত্র তৈরি হয়। বাইরে থেকে তারা একে অপরকে যেভাবে দেখছে, আতশ কাঁচের নিচে কি সেটা রাতারাতি পাল্টে যাবে? সে উত্তরই পুরো ছবিজুড়ে দর্শক খুঁজে নেবেন। ছবিতে এই জুটি ছাড়াও অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।

