ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জবাসী আন্দোলনে

ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জবাসী আন্দোলনে

উত্তরদক্ষিণ অনলাইন ।০৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ ১০

‘সিরাজগঞ্জবাসী জোট বাঁধো-শহরের রেল যোগাযোগ ব্যবস্থা রক্ষা কর’ স্লোগানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের বাজার স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সিরাজগঞ্জ রেল যোগাযোগ ব্যবস্থা রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগ্রাম কমিটির আহবায়ক নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির সদস্য সরোয়াদ্দিন খান, মিলন খান প্রমুখ। বক্তারা বলেন, গত ১ মাস ৩দিন ধরে সিরাজগঞ্জ-ঈশ্বরদী লোকাল ট্রেনটি বন্ধ এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির এসি বগি সরানোর কারণে চরম দুর্ভোগে পড়েছেন সিরাজগঞ্জবাসী। এই জনদুর্ভোগ লাঘবে দ্রুত লোকাল ট্রেন চালু ও সিরাজগঞ্জ এক্সপ্রেস এর এসি বগি চালুর দাবি জানান তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading