বাংলাদেশের ইতিহাস, যুবাদের প্রশংসায় বিশ্ব ক্রিকেট
উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ২৩
ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেছেন বাংলাদেশ। অধিনায়ক আকবর আলীর হার না মানা ৪৩ রানের ইনিংসের সুবাদে ইন্ডিয়াকে তিন উইকেটে হারিয়ে যুববিশ্বকাপের ট্রফি ঘরে তোলে লাল সবুজের দল। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় যুবাদের অভিনন্দন জানিয়ে দেশ-বিদেশের অনেক ক্রিকেট তারকা।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বলেন বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ, বিশেষত আমার শহরের অভিষেক দাসকে। রাকিবুল, শরীফুল, ইমন এবং দলের সকল খেলোয়ার ও কোচিং স্টাফকে অভিন্দন। আকবর তুমি দুর্দান্ত। আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো। কী দুর্দান্ত অর্জন। বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য এটা সুন্দর মুহূর্ত। অনেক দূর যেতে হবে। ভবিষ্যতে সফলতার জন্য আশীর্বাদ রইলো।’
মুশফিকুর রহিম বলেন, ‘নিঃসন্দেহে আমি বলতে পারি বাংলাদেশের ক্রিকেটার হওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। যুবরা আমাকে গর্বিত করেছে, এরকম গর্বিত কখনো হইনি। অভিনন্দন সুপারস্টার্স ।’
জাতীয় দলের ওপেনার তামিম টুইটারে লিখেছেন, ‘২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হৃদয়ের গভির থেকে জানাই অভিনন্দন। তোমরা পুরো দেশকে গর্বিত করেছ।’
ভারতের সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং লেখেন, ‘দলের দুর্দান্ত একটা ফাইনাল ছিল এটা। অভিনন্দন, বিসিবি টাইগার্স বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। টিম ইন্ডিয়ার চিন্তার কোনো কারণ নেই, তোমরা চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলেছো।’
এ ট্রফি আকবরদের প্রাপ্য বললেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি বলেন, ‘এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বিশাল মুহূর্ত। আজ বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে ট্রফিটা তাদেরই প্রাপ্য।’
পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক টুইটে আকবরদের প্রশংসা করেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিজয়ী হওয়ার জন্য অনেক অভিনন্দন। আমি টুর্নামেন্টটি খুব কাছ থেকে দেখেছি এবং দেখে মনে হচ্ছে বিশ্বের অনেক তরুণ প্রতিভা এখান থেকে উঠে আসছে। তাদের অগ্রগতি দেখতে আমি উন্মুখ হয়ে আছি। তবে আপাতত ছেলেরা উদযাপন করুক।’
ভারতের সাবেক বোলার ইরফান পাঠান লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। এই জয়টি বাংলাদেশের ক্রিকেটে বড় ভূমিকা পালন করবে। ভারত দলও ভালো খেলেছে।
বিখ্যাত কোচ টম মুডি টুইট করে লিখেছেন, ‘বাংলাদেশের জন্য দারুণ মুহূর্ত। এই জয় তাদের প্রাপ্য। তারা ভবিষ্যতের তারকা।’ ইয়ান বিশপের টুইট, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের এই স্মৃতিটা জমা থাকবে। দর্শকদের জন্য দুই দলের খেলায় ছিল সুন্দর। কয়েকজনের বোলিং ছিল খুবই পরিপক্ব। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের জন্য তাদের অভিনন্দন। এটা তাদের প্রাপ্য।’
পাকিস্তানি সাবেক ক্রিকেটার আজহার মাহমুদ লিখেছেন, ‘বড় অর্জনের জন্য অভিনন্দন। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জেপি ডুমিনি টুইট করেছেন, ‘পচেফস্ট্রুমে অসাধারণ এক ম্যাচ দেখলাম। দারুণ এক জয় তুলে নিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ভারতও ভালো খেলেছে। তাদের জন্য শুভকামনা। ফাইনালে এবং পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেটে খেলেছে বাংলাদেশ। তাদের অভিনন্দন।’
এ ছাড়া ক্রিকেট বিশ্লেষক হারশা ভোগলে টুইট করেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য এই জয় বড় এক মুহূর্ত।’
মোহাম্মদ কাইফ টুইটে অধিনায়ক আকবরকে আলাদা করে প্রশংসা করেছেন, ‘৮৫ রানে ৫ উইকেট হারানোর পর আকবর আলী যেভাবে ম্যাচ বের করে নিয়েছে তা এক কথায় দারুণ।’

