মা হচ্ছেন লাক্স তারকা তাসনুভা এলভিন

মা হচ্ছেন লাক্স তারকা তাসনুভা এলভিন

উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১০ঃ২০

মা হতে চলেছেন লাক্স তারকা তাসনুভা এলভিন। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের মাঝামাঝি সবাইকে খুশির খবর জানাতে পারবেন এলভিন। তার আগে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। তাসনুভা এলভিন জানান, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আর সে কারণে আপাতত তিনি অভিনয় থেকে দূরে আছেন। সন্তান জন্মের পর আবারও অভিনয়ে ফিরবেন তিনি।

তিনি বলেন, ‘আমি মা হচ্ছি। প্রতিটি নারীর জন্য এই সময়টা অন্য রকম এক আনন্দের। তাই গত ছয় মাস ধরে কোনো শুটিং করছি না। সর্বশেষ গত ঈদে (ঈদুল আজহা) বেশ কিছু কাজ করেছি। এর মধ্যে ওয়েব সিরিজের কাজও ছিল। এবার ভালোবাসা দিবসে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল। অনেক নির্মাতাই ফোন করেছে। কিন্তু প্রেগনেন্সির কারণে শুটিং করতে পারিনি।’

এলভিন আরও বলেন, ‘আপাতত বাসায় দিন কাটাচ্ছি। ইউটিউব থেকে নিজের পুরনো কাজগুলো দেখছি। চিকিৎসকের পরামর্শে চলতে হচ্ছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading