ভিন্নরূপে মেহজাবিন
উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১০ঃ২০
হালের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নিজের জনপ্রিয়তার কারণে এখন তিনি অভিনয় করছেন ভিন্ন ভিন্ন চরিত্রে। যাতে করে তার ভক্তরা যাতে পায় বাড়তি আনন্দ। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন নির্যাতিত এক মেয়ের চরিত্রে। নাটকটির নাম ‘অপরূপা’। এটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।
টার্ন প্রযোজিত এই নাটকে মেহজাবিনের বিপরীতে আছেন অপূর্ব। এরই মধ্যে এর শুটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন খালেকুজ্জামান, আল মনসুর, সিয়াম নাসির, আনোয়ার, আনিক, অরিত্রা প্রমুখ।
সঞ্জয় সমদ্দার জানান, ভালোবাসা দিবসকে সামনে রেখে এটি প্রকাশ হবে লাইভ টেক নামে ইউটিউব চ্যানেলে।

