সীমান্তে বাড়িতেই বিক্রি হচ্ছে মাদক

সীমান্তে বাড়িতেই বিক্রি হচ্ছে মাদক

উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ২০

জয়পুরহাটের পাঁচবিবির শেকটা সীমান্তে বাড়িতেই বিক্রি হচ্ছে মাদক। শেকটা সীমান্তের বাড়ি থেকে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মোফাছছের রহমান বাবু নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক মোফাছছের রহমান বাবু মামুনুর রশিদের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, শেকটা সীমান্ত এলাকায় আটক মোফাছছের রহমান বাবুর বাড়ি হওয়ায় দীর্ঘদিন ধরেই সে মাদক বিক্রি করে আসছিল। ভারত থেকে ফেনসিডিল এনে সে তার নিজ বাড়িতে রেখেই বিক্রি করতো। অভিযান চালিয়ে ৮৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading