সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ১৫

পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জেমী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলা শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে । সাইফুল ইসলাম জেমীর বাড়ি উপজেলার দক্ষিণ শংকরপাশা গ্রামে। তার বাবার নাম তোতা মাতুব্বর।

স্থানীয়রা জানান, মল্লিকবাড়ী এলাকায় জেমী তার মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জেমী মারা যান। রহিম ও ইলিয়াস নামে দুজন আহত হন। আহত দুজনকে প্রথমে পিরোজপুর সদর হাসাপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading