২৮ ফেব্রুয়ারি আসছে ‘হৃদয় জুড়ে’
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২০
ঢাকাই সিনেমার সফল নায়ক নিরব। গত বছরটা বেশ ভালোই কেটেছে তার। যার রেশ রয়েছে চলতি বছরেও। বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘হৃদয় জুড়ে’ ছবি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। এতে নিরবের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার প্রিয়াঙ্কা সরকার। ইতমধ্যেই প্রকাশ পেয়েছে ছবিটির পোস্টার, গান ও টিজার। যা দর্শক পছন্দ করেছে। আর তাই তো ছবিটি দেখার জন্য অপক্ষো করছে নিরব ভক্তরা।
নির্মাতা রফিক শিকদার বলেন, ‘হৃদয় জুড়ে’ ছবিটি রোমান্টিক ছবির ধারায় নতুন মাত্রা যোগ করবে। একজন দেখার পর পাশের জনকে দেখার কথা বলবেন বলে আমার বিশ্বাস। আর ছবির গানের ব্যাপারে প্রশংসা পাচ্ছি। বাকি গানগুলো শিগগিরই প্রকাশ করা হবে। ছবিতে আরও অভিনয় করেছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন, যুবরাজসহ অনেকে।

