অন্য রকম গল্পে মেহজাবীন-তৌসিফ

অন্য রকম গল্পে মেহজাবীন-তৌসিফ

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২০

সিএমভি’র ব্যানারে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত এই বিশেষ নাটকের নাম ‘রেহনুমা’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও তৌসিফ মাহবুব। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ভিকি জাহেদ। এতে দেখা যাবে, আস্তিক মেয়ে ও নাস্তিক ছেলের মধ্যকার প্রেম ও বিশ্বাস-অবিশ্বাসের অনবদ্য এক গল্প। ভিকি জানান, ঘটনাচক্রে আস্তিক মেয়ের সাথে নাস্তিক ছেলেটার প্রেমের সম্পর্ক হয়। সৃষ্টিকর্তার প্রতি ছেলেটার যে অবিশ্বাস, মেয়েটার বিশ্বাস ঠিক ততোটাই। এখানে আস্তিক মেয়েটার নাম রেহনুমা। চরিত্রটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

‘রেহনুমা’ নির্মাণ প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘‘মানুষ কিছু কাজ করে শিল্প বিবেচনা করে, কিছু করে বাণিজ্যের ভাবনা থেকে। আর কিছু কাজ করে একান্তই নিজের জন্য। ‘রেহনুমা’ আমার তেমনই একটি হৃদয় নিংড়ানো গল্প। যেটিকে আমি ধারণ করছি বহুদিন।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্রে জানা গেছে, বিশেষ এই নাটকটি ১৫ ফেব্রুয়ারি বেলা ১২টায় উন্মুক্ত করা হবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তারও আগে ১৩ ফেব্রুয়ারি নাটকটি প্রচার হবে এনটিভিতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading