ওভিসিতে মৌ খান
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২০
ঢাকাই চলচ্চিত্রে তার আগমন বেশি দিনের নয়। এরমধ্যে চুক্তি বদ্ধ হয়েছেন বশেকিছু সিনেমায়। নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনেও। বলছি তরুণ অভিনেত্রী মৌ খানের কথা। সম্প্রতি অনন্তিমা ফ্যানের নতুন একটি ‘ওভিসি’তে মডেল হয়েছেন মৌ। এটি নির্মাণ করেছেন মামুনুর রশিদ রোকন। এতে মৌ খানের বিপরীতে মডেল হয়েছেন আরিফিন জিলানী।
এ প্রসঙ্গে মৌ খান বলেন, ‘এই প্রথম ‘ওভিসি’তে কাজ করলাম।দারুণ অভিজ্ঞতা হল। এখানে পুরো সিনেমার টিম কাজ করেছেন। মামুনুর রশিদ রোকন ভাই খুব যত্ন নিয়ে কাজটি শেষ করেছেন। সব মিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’
এদিকে মৌ খান অভিনীত ‘বান্ধব’ ও ‘বাহাদুরী’ নামের দুইটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। অনুপম কথাচিত্রের ব্যানারে ‘বান্ধব’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ম ম রুবেল। এটির পরিচালক সুজন বড়ুয়া। এতে মৌ খানের বিপরীতে রয়েছেন সুমিত। অন্যদিকে শফিক হাসানের ‘বাহাদুরী’তে মৌয়ের বিপরীতে রয়েছেন জায়েদ খান।
উল্লেখ, ‘প্রতিশোধের আগুন’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল মৌ খানের। এই ছবিতেও মৌ খানের বিপরীতে অভিনয় করেছিলেন জায়েদ খান। ছবিটির পরিচালক মোহাম্মদ আসলাম।

