৩ উপনির্বাচনে বিএনপির ৭ জন মনোনয়ন প্রত্যাশী

৩ উপনির্বাচনে বিএনপির ৭ জন মনোনয়ন প্রত্যাশী

সংসদের ঢাকা-১০, বাগেরহাট-৪ এবং গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচনে মোট সাতজন মনোনয়ন প্রত্যাশী বিএনপির প্রার্থী হতে দলের মনোনয়ন ফরম কিনেছেন।

ঢাকা-১০ আসনে শেখ রবিউল ইসলাম রবি, বাগেরহাট-৪ আসনে কাজী মনিরুজ্জামান, মনিরুল হক, কাজী খায়রুজ্জামান শিপন ও গাইবান্ধা-৩ আসনে মাইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান সরকার মনোনয়ন ফরম কেনেন।

শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা ১০ হাজার টাকায় ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তাদের ২৫ হাজার টাকা জমা দিতে হবে।

বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নিয়ে চূড়ান্ত প্রার্থী ঠিক করবে।আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচন করতে পদত্যাগ করায় ঢাকা-১০ আসনে উপনির্বাচন হচ্ছে।

আওয়ামী লীগেরই মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ এবং ইউনুস আলী সরকারের মৃত্যুতে গাইবান্ধা-৩ আসন শূন্য হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তিন আসনে উপনির্বাচনে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ২৯ মার্চ হবে ভোট গ্রহণ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading