বিয়ে করছেন রিচা-ফজল!
উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৪০
শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের তারকা জুটি আলী ফজল ও রিচা চাড্ডা। শোনা যাচ্ছে, আগামী জুন অথবা জুলাইয়ে বিয়ে করবেন তারা। তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি। বিয়ের তারিখ ঠিক হলে ভেন্যু চূড়ান্ত হবে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, মুম্বাই এবং দিল্লিতে বিয়ের অনুষ্ঠানিকতা হবে। তবে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রিচা ও আলী ফজল। বিয়ের গুঞ্জন নিয়ে রিচা বলেন, ‘এখন মিডিয়ার উচিৎ আমাদের অনাগত সন্তানের নাম রাখা।’ অন্যদিকে আলী ফজল বলেন, ‘এটা মোটেও সত্য নয়। মানুষের সত্যিই কোনো কাজ নেই। জানি না কে এটি বলেছে। সকাল থেকে ফোন পাচ্ছি। কোনো কিছু ঘটলে অবশ্যই জানাব।’ ফুকরি সিনেমার সেটে রিচা-ফজলের প্রেমের সম্পর্ক শুরু। যদিও তাদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ পায় ২০১৭ সালে। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের।

