সালমানের নতুন নায়িকা পূজা

সালমানের নতুন নায়িকা পূজা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৪০

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের হাত ধরে অনেক নায়িকাই বলিউডে পা রেখেছে এবং সফলতা পেয়েছে। সালমান খানের নায়িকাদের তালিকায় এবার সংযোজিত হলো আরও একটি নতুন নাম। মহেঞ্জোদারো খ্যাত পূজা হেগড়ে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ভাইজানের সঙ্গে। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে ভাইজানের বিপরীতে দেখা যাবে তাকে। সালমান ইতোমধ্যেই ঘোষণা করেছেন, আগামী বছর ঈদে এই ছবিটি ভক্তদের উপহার দিতে চলেছেন তিনি।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এর আগে ‘হাউজফুল ফোর’-এ পূজাকে নিয়ে কাজ করেছেন। সেখানে তিনি ছিলেন অক্ষয়কুমারের বিপরীতে। এবার সালমানের নায়িকা হিসেবে পূজার উপরে বাজি রেখেছেন সাজিদ। ছবিতে তাকে দেখা যাবে স্মল টাউন গার্ল হিসেবে। সালমানের প্রচুর অ্যাকশন সিকোয়েন্সও থাকবে এই ছবিতে। আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে শুটিং। এ বছর ঈদে আসছে সালমান ও দিশা পাটনি অভিনীত ‘রাধে’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading