ভালোবাসা দিবসে বেলাল খানের উপহার
উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৪০
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। ‘কী ভালোবাসলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন বেলাল খান। মুসা কে মাহমুদের কথায় গানটির সংগীতায়োজন করেছেন এম এ রহমান। গানটির ভিডিও তে দেখা গেছেন বেলাল খান ও চিত্রনায়িকা সেমন্তী সৌমিকে। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, আমি যে ধরনের গান করে থাকি এটি সেই ঘরানারই গান, স্যাড রোমান্টিক। গানচিত্রে আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা অডিও-ভিডিওতে নিজেদের ভালোবাসার গল্পটা খুঁজে পাবেন। বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)।

