কোয়েলের কোলে সদ্যোজাত সন্তান

কোয়েলের কোলে সদ্যোজাত সন্তান

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৪০

মা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। কিছুদিন আগেই সে খবর সবাই জানিয়েছেন তিনি।  তবে এরইমধ্যে তার কোলে ফুটফুটে সদ্যোজাত একটি শিশুকে নেয়া ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পরই থেকে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে জনমনে।কে এই সদ্যোজাত? তার সঙ্গে কোয়েলেরই বা কী সম্পর্ক? অবশেষে জট খুলেছে রহস্যের।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দীর্ঘদিনের প্রতীক্ষার পর প্রকাশ্যে এল সৌকর্য ঘোষাল পরিচালিত ‘রক্ত রহস্য’ ছবির প্রথম চিত্র। আর সেই ফার্স্টলুকে কোয়েলের কোলে এক সদ্যোজাতকে দেখে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিতে কোয়েলের নাম স্বর্ণজা। পেশায় তিনি একজন রেডিও জকি। পরিচালক সৌকর্য বলেন, পুরো সিনেমাটি ইমোশনাল থ্রিলার।

এদিকে বাস্তব জীবনে কোয়েল অন্তঃসত্ত্বা। মা হওয়ার বেশি দিন বাকি নেই তার। এর মধ্যে ছবির প্রোমোশনে অসুবিধা হবে না-এমন প্রশ্নের উত্তরে সৌকর্য জানান, ‘কোয়েল অসম্ভব কমিটেড একটি চরিত্র। ও যখন কোনো সিদ্ধান্তের সঙ্গে সম্মতি জানিয়েছে, ভেবেই জানিয়েছে। সকল দায়িত্বকে সামাল দিয়ে ছবির জন্য মনোনিবেশ করতে পারবে বলেই ধারণা।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading