কলকাতায় সৃজিত-মিথিলার বিবাহত্তোর সংবর্ধনা
উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৪০
গত বছরের শেষের দিকে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জেকে বিয়ে করেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। গত ৬ ডিসেম্বর কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তারপর বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করেননি এই দম্পতি। অবশেষে বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করছেন তারা। তবে বাংলাদেশে নয়, কলকাতায় এটি অনুষ্ঠিত হবে। মিথিলা বলেন, ‘দুই পরিবারের ঘনিষ্টজনদের নিয়ে আমাদের বিয়ে হয়েছে। আসলে আর কোনো অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল না। কিন্তু সৃজিত তার বন্ধু-বান্ধবদের নিয়ে বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করছে। খুব শিগগির কলকাতায় এটি অনুষ্ঠিত হবে।’
এ সংবর্ধনা অনুষ্ঠানে শুধু কলকাতার সৃজিতের বন্ধুরা নিমন্ত্রিত থাকবেন। বাংলাদেশ থেকে কাউকে নিমন্ত্রণ করা হবে না বলে জানান মিথিলা।
বিয়ের পরদিনই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দুজনে পাড়ি জমিয়েছিলেন সুইজারল্যান্ড। একান্ত সময় কাটাতে সেখান থেকে গ্রীসে যান এই দম্পতি।

