রোনালদোর সঙ্গে খেলতে চাই: রাকিতিচ

রোনালদোর সঙ্গে খেলতে চাই: রাকিতিচ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ৩৫

ইভান রাকিতিচের মতো ভাগ্যবান ফুটবলার খুব কমই আছেন। ক্লাব বলেন বা জাতীয় দলে, ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের অভিজ্ঞতা আছে দুই ব্যালন ডি’অর জয়ী তারকা লিওনেল মেসি ও লুকা মদ্রিচ সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার।

সামনে হয়তো পাঁচটি ব্যালন ডি’অরের মালিক ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশেও দেখা যেতে পারে রাকিতিচকে। বার্সেলানা মিডফিল্ডার যে খেলতে চান পর্তুগিজ উইঙ্গারের সঙ্গেও। নিজের ভবিষ্যত সম্পর্কে এমনটাই জানিয়েছেন ৩১ বছর বয়সী ক্রোয়াট, ‘অবশ্যই, আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চাই।’ সিআর সেভেনের সঙ্গে খেলতে চাওয়ার প্রসঙ্গে বিআর ফুটবলকে রাকিতিচ আরও বলেন, ‘ফুটবল ইতিহাসে তিনিও একজন সেরা খেলোয়াড়। তাকে খেলতে দেখলে আপনি উপভোগ করবেন এবং তিনি জুভেন্টাসে খুব ভাল খেলছেন।’

গত দুই মৌসুম ধরে রাকিতিচের ক্যাম্প ন্যু ছাড়া নিয়ে গুঞ্জন চলছে। চলতি মৌসুমের শুরুতে শোনা গিয়েছিল, ক্রোয়েশিয়ান মিডফিল্ডারকে পিএসজি’র কাছে বিক্রি করে দিতে পারে কাতালানরা। কিন্তু তা আর আলোর মুখ দেখেনি।

এবার মৌসুমের অর্ধেকে শোনা যাচ্ছে, রাকিতিচের নতুন ঠিকানা হিসেবে সম্ভাব্য তালিকায় আছে জুভেন্টাসও। যেখানে বীর দর্পে সিরি’আ লিগ মাতাচ্ছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। যদি দুইয়ে দুইয়ে চার মিলে যায়, সামনে হয়তো রাকিতিচকে দেখা যেতে পারে পর্তুগিজ উইঙ্গারের পাশে। প্রতিপক্ষ হিসেবে পেলেও কখনো ড্রেসিংরুম ভাগাভাগি করেননি রোনালদো-রাকিতিচ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading