দিবালার গোলে শীর্ষে জুভেন্টাস

দিবালার গোলে শীর্ষে জুভেন্টাস

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ০৯

সেরি আয় অবনমন অঞ্চলের দল ব্রেসসিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে জুভেন্টাস। পাওলো দিবালা ও হুয়ান কুয়াদ্রাদোর গোলে শেষ পযর্ন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তুরিনের বুড়িরা।

দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন না। পর্তুগিজ উইঙ্গারকে না পেলেও ম্যাচের শুরু থেকে একের পর আক্রমণে ব্রেসিয়াকে ব্যস্ত রাখেন গঞ্জালো হিগুয়েন-পাওলো দিবালারা। কিন্তু তাতেও কোনোভাবে মারিও বালোতেল্লিদের রক্ষণভাগ ভাঙতে পারছিল না জুভেন্টাস।

তবে ৩৭ মিনিটে অ্যারন রামসেকে ফাউল করে মিডফিল্ডার ফ্লোরিয়ান মাঠ ছাড়লে দশ জনের দল হয়ে পড়ে ব্রেসিয়া। সুযোগটা কাজে লাগায় তুরিনের বুড়িরা। পরের মিনিটে চোখ ধাঁধানো ফ্রি-কিক থেকে জুভেন্টাসকে এগিয়ে দেন দিবালা। বিরতির পরও আক্রমণের ধারা ধরে রাখে জুভেন্টাস। তবে আগের মতোই রক্ষণে জমাট বেধে থাকে ব্রেসিয়া। অবশ্য তাতেও কোনো লাভ হয়নি তাদের। ৭৫ মিনিটে ব্লেইজ মাতুইদির পাস থেকে জুভদের ব্যবধান দ্বিগুণ করে দেন কুয়াদ্রাদো। এই জয়ে সিরি’আ লিগের চলতি মৌসুমে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ওঠেছে জুভেন্টাস। সমান ম্যাচে মাত্র ১৬ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে ব্রেসিয়া।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading