ইন্ডিয়ার বিপক্ষে ট্রেন্ট বোল্ট

ইন্ডিয়ার বিপক্ষে ট্রেন্ট বোল্ট

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ০৯

চোট সারিয়ে ইন্ডিয়ার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে ফিরেছেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট।  আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার ফেরায় কোচ গ্যারি স্টিডও ভীষণ আনন্দিত, ‘ওর ফেরাটা সত্যিকার অর্থে বড় পাওয়া। দলে তার যুক্ত হওয়ার ফলে বল হাতে শক্তি ও অভিজ্ঞতার যে সংযুক্তি ঘটবে, সেটি দেখার অপেক্ষায়।’

প্রথম টেস্টের জন্য দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেল। আগস্টে প্যাটেল সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ছিলেন। চোট আক্রান্ত লকি ফার্গুসনের বদলে ডাক পেয়েছেন টেস্টে অভিষেক না হওয়া পেসার কাইল জেমিসন। ভারতের বিপক্ষে দুটি ওয়ানডেতে দারুণ পারফর্ম করার ফলেই তিনি ডাক পেয়েছেন এই দলে। উদ্বোধনী টেস্টে তাকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কিউই কোচ স্টিড।

নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading