যেমন মা, তেমন মেয়ে

যেমন মা, তেমন মেয়ে

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ০৯

ভালোবাসা দিবস পেলক্ষে গত শুক্রবার ইন্ডিয়ার প্রায় আড়াই হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সারা আলি খান অভিনীত ছবি ‘লাভ আজ কাল’।   যাতে তার নায়ক হিসেবে অভিনয় করেছেন হালের ক্রেজ কার্তিক আরিয়ান। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবিটি ইতমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তাই সারার মন ফুরফুরে। নবাব পুত্র ও অমৃতা সিংয়ের ডিভোর্সের পর সারা ও তার ভাই মা অমৃতার সঙ্গেই থাকেন। দুই ছেলে মেয়েকে যত্নে বড় করেছেন অমৃতা। তাই মেয়ে যে মায়ের মতোই হতে চাইবে এইটাই স্বাভাবিক। আর সেই জন্য মায়ের মতো সেজে সারা ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, যেমন মা, তেমন মেয়ে। ইতোমধ্যেই ৫ লাখ লাইক ছাড়িয়েছে এই ছবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading