সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনা ২৯ ফেব্রুয়ারি

সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনা ২৯ ফেব্রুয়ারি

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ৪৫

গত বছরের শেষের দিকে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জেকে বিয়ে করেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।  গত ৬ ডিসেম্বর কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তারপর বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করেননি এই দম্পতি। অবশেষে বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করছেন তারা। গোপন সূত্রে জানা যায়, আগামী ২৯ ফেব্রুয়ারি কলকাতায় রাজকুঠির-এ বসবে ‘রিসেপশন’।

এরই মধ্যে প্রিয়জনদের কাছে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দিতে শুরু করেছেন সৃজিত-মিথিলা। এছাড়া আমন্ত্রণপত্রটির ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

বিয়ের আমন্ত্রণপত্রের শিরোনাম দিয়েছেন, ‘বসন্ত এসে গেছে’। এরপর লেখা, আমাকে আমার মতো থাকতে দাও… বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট। আমাদের খুনসুটি আর ঝগড়াঝাঁটির জীবন আড্ডা দিয়ে জমজমাটি করে তুলতে আসবেন কিন্তু। নমস্কারান্তে- মুখার্জি কমিশন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading