টি-টোয়েন্টি দলে ডু প্লেসিস-রাবাদা

টি-টোয়েন্টি দলে ডু প্লেসিস-রাবাদা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। স্কোয়াডে ফিরেছেন সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও পেসার কাগিসো রাবাদা। এছাড়া দলে ফিরেছেন এনরিখ নৎর্শে-ও। তবে টেম্বা বাভুমার নাম স্কোয়াডে থাকলেও তাকে দলে পাওয়া নিয়ে সন্দিহান দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে প্রোটিয়ারা। ঘরের মাটিতে সেই সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বাভুমা। কিন্তু সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি। আপাতত তাকে স্ক্যান করা হয়েছে। সুস্থ হতে পারলে দলে ফিরবেন বাভুমা।  অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ২১ ফেব্রুয়ারি, জোহেনাসবার্গে। পরের ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি, পোর্ট এলিজাবেথে। ২৬ ফেব্রুয়ারি, কেপটাউনে হবে সিরিজের শেষ ম্যাচ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক ও উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (ফিটনেসের ওপর নির্ভর), ফাফ ডু প্লেসিস, রসি ফন ডার ডাসেন, ডেভিড মিলনার, পিট ফন বিলজন, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিলে ফেলুকাও, জন-জন স্মাটস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, লুঙ্গি এনগিদি, বোজর্ন ফরচুন, এনরিখ নৎর্শে, ডেল স্টেইন ও হেনরিখ ক্লাসেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading