কৃষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কৃষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৫৪

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের কৃষক ইসরাফিল মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে আন্দোলনকারীরা হত্যাকারীদের ফাঁসির দাবিতে জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে একটি স্মারকলিপি পেশ করেন। প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি কৃষক ইসরাফিলের ৬ বছরের মেয়ে কলাই শাক তুলতে গেলে জমির মালিক ইসলাম ও নাবিল তাকে মারধর করে।

এ সময় ইসরাফিল ঠেকাতে গেলে তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading