শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৫৬

দিনাজপুরের হিলিতে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে ১২টি স্কুল, কলেজ ও মাদ্রসার দল প্রতিযোগিতায় অংশ নেয়।

এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসানসহ অনেকে।

প্রতিযোগিতায় প্রাথমিক স্তরে বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্তরে বিশাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক স্তরে হাকিমপুর মহিলা কলেজ চ‌্যাম্পিয়ন হয়েছে। চ‌্যাম্পিয়ন দলগুলো জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading