সুনামগঞ্জে বিজিবি-বিএসএফ’র বৈঠক

সুনামগঞ্জে বিজিবি-বিএসএফ’র বৈঠক

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৫৮

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের চারাগাঁও এলসি পয়েন্টে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-র অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম এবং ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রাম চন্দ্রের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের মধ্যে মাদকদ্রব্য, গবাদী পশুসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার রোধসহ, সীমান্তে শুন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে এক সারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্তের দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়। এ ব্যাপারে ২৮ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। তাছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ পারাপার না হতে পারে সেজন্য আমাদের আলোচনা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পারাপারের একত্রে বিজিবি-বিএসএফ কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক, কোম্পানি কমান্ডার, বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, স্টাফ অফিসার, কোম্পানি কমান্ডার, ক্যাম্প কমান্ডাররা অংশ নেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading