দেশপ্রেমিক পাত্রী চেয়ে বিজ্ঞাপন!
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ২০
বিয়ে জন্য পাত্রী খোঁজার জন্য অনেকেই সংবাদপত্রে বিজ্ঞাপন। সেখানে সুন্দরী শিক্ষিতা রুচিশীলা, গৃহকর্মে নিপুণা পাত্রী, একমাত্র কন্যা আবার উল্টোদিকে পাত্রের খোঁজে থাকত বিপুল অর্থের মালিক, ভদ্র, সভ্য, রুচিশীল, পিছুটানহীন, সরকারি চাকুরে এই ধরনের বিজ্ঞাপন। তবে এবার দেশপ্রেমিক পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন একজন বেকার দন্ত চিকিৎসক। যেটি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরালে পরিণত।
ইন্ডিয়ান সংবাদমাধ্যম জি নিউজেথেকে জানা যায়,বিজ্ঞাপনদাতার নাম ড. অভিনব কুমার, বয়স ৩১ বছর। বিজ্ঞাপনের ভাষাও অভিনব। তিনি লিখেছেন, ‘আমি একজন অত্যন্ত ফর্সা, সুন্দরী, অত্যন্ত সৎ, নির্ভরশীলা, প্রেমময়ী এবং যত্নশীলা, সাহসিনী, শক্তিধারী এবং ধনবতী বউ খুঁজছি’।
চাহিদা এখানেই শেষ হচ্ছে না! তিনি আরও লিখেছেন, ‘পাত্রীকে অবশ্যই প্রচন্ড দেশপ্রেমিক হতে হবে। প্রয়োজনে দেশের সেনাবাহিনীতে যোগ দিতে পারা এবং ক্রীড়া ক্ষেত্রে যোগদানের মতো প্রতিভা থাকতে হবে। শিশুদের লালন-পালনে বিশেষজ্ঞ হতে হবে, পাশাপাশি তাকে একজন ইন্ডিয়ান হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে হতে হবে। কীভাবে ভালো রান্না করতে হয় তাও জানতে হবে পাত্রীকে। মেয়েটিকে ঝাড়খণ্ড বা বিহারের বাসিন্দা হতে হবে। শুধু তাই নয়, তার মধ্যে ৩৬টি গুণের সমাহারও থাকা দরকার’। তবে তিনি এ-ও লেখেন, ‘বিয়ে করার কোনো তাড়া নেই’। তবে এই নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। একজন নেটিজেন লেখেন, ‘মেয়েটির কাছ থেকেই সব কিছু আশা করবেন নাকি আপনি নিজেও কিছু করবেন …অন্তত এক গ্লাস পানি খান। আবার আরেকজন লিখেছেন, ‘আমি মনে করি ওনার নিজের ছায়াকেই বিয়ে করা উচিত’।

