সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ আকমল

সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ আকমল

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ২০

দুর্নীতিবিরোধী আইন অনুযায়ী উমর আকমলকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উমর আকমলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে পিসিবি’র দুর্নীতিবিরোধী ইউনিট (এসিইউ)। তদন্ত শেষ হওয়া পর্যন্ত সবধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেওয়ার অধিকার হারাচ্ছেন আকমল। তবে এই নিষেধাজ্ঞা ঠিক কতদিনের তা জানানো হয়নি।

পিসিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিসিএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স উমর আকমলের বিকল্প খোঁজা শুরু করতে পারে। পিসিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আজই ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটর্স।

এর আগে চলতি মাসের শুরুর দিকে বাজে উমর আকমলের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়েছিল। দলের ফিটনেস টেস্টে অংশ নিতে গিয়ে দলের ট্রেনারকে তিনি বলে বসেন, ‘আমার শরীরে মেদ কোথায়?’ আসলে দলে সুযোগ না পাওয়ার হতাশা অনেকদিন থেকেই বয়ে বেড়াচ্ছেন তিনি। এর আগেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাকে। তবে ট্রেনারের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তিও পেতে হবে তাকে। ২৯ বছর বয়সী উমর আকমল পাকিস্তানের জার্সিতে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে এবং ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ১ হাজার ৩, ৩ হাজার ১৯৪ এবং ১ হাজার ৬৯০ রান করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading