কন্যার মা হলেন শিল্প, তবে…

কন্যার মা হলেন শিল্প, তবে…

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ০১

বলিউড জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। ২০০৯ সালে ইন্ডিয়ার বিশিষ্ট শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা শেঠি। ২০১২-তে তাদের প্রথম সন্তান ভিয়ানের জন্ম হয়। এবার কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। তবে এ সন্তান সারোগেসির মাধ্যমে জন্ম দিয়েছেন নাকি দত্তক নিয়েছেন তা খোলাসা করেননি তারা।

ইন্ডিয়ান সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সদ্যজাত কন্যা সন্তানের ছবি পোস্ট করেছেন শিল্পা শেঠি। পোস্টটিতে মা হওয়ার খবর জানান তিনি। পোস্টটিতে শিল্পা লেখেন, ‘ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। অশেষ কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি আমাদের ঘরে নতুন সদস্যের আগমন হয়েছে। কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতম সদস্য সমিশা শেট্টি কুন্দ্রা।’

সামিশা নামের অর্থও জানিয়েছেন শিল্পা। তিনি লিখেছেন, সংস্কৃতে ‘সা’ কথার অর্থ কিছু পাওয়া। এবং ‘মিশা’ একটি রুশ শব্দ যার অর্থ ‘ভগবানের মতো কেউ’। সামিশা কথার অর্থ ‘ভগবানের মতো কাউকে পাওয়া’। শিল্পা শেঠির পোস্টে বলিউডের অনেক তারকাই শুভেচ্ছা জানাচ্ছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading