বিয়ে করলেন রোদেলা-খালেদ

বিয়ে করলেন রোদেলা-খালেদ

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ০১

নবাগত নায়িকা রোদেলা জান্নাত । শাকিব খানের বিপরীতে ‘শাহেনশাহ’ ছবিতে অভিনয় করেছেন তিনি।  যদিও ছবিটি এখনও মুক্তির আলো দেখেনি।  তার আগেই বিয়ের বাদ্য বাজল এ চিত্রনায়িকার। গত ২০ ফেব্রুয়ারি মডেল খালেদ হোসেন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোদেলা। ফেসবুকে  স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

রোদেলার সঙ্গে বিবাহ পরবর্তী ছবি পোস্ট করে খালেদ হোসেন চৌধুরী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ নসিব হুয়া, ২০.০২.২০২০ বেস্ট বার্থডে গিফট এভার।’

খালেদ হোসেন চৌধুরী দেশের নামকরা একজন র‌্যাম্প মডেল।  চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর চূড়ান্ত পর্বে প্রতিযোগিদের বিভিন্ন ধরনের প্রশ্ন করে আলোচনায় আসেন খালিদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading