ব্যর্থ সারা

ব্যর্থ সারা

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ০১

২০১৮ সালে কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সারা আলী খান। বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলে এটি। ৪০ কোটি বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির উপরে আয় করে। একই বছর মুক্তি পায় এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা সিম্বা। এতে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেন সারা। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমা বক্স অফিসে বাজিমাত করে। সেই বছর সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর একটি ছিল সিম্বা। তবে এবার ব্যর্থতার মুখ দেখল নবান কন্যা। ব্যর্থ হয়েছে তার অভিনীত সবশেষ মুক্তি পাওয়া ছবি লাভ আজ কাল। পাশাপাশি দর্শকদের কাছেও খুব বেশি সাড়া পায়নি এই সিনেমা।

যদিও মুক্তির পর এই সিনেমার বক্স অফিসে শুরুটা ভালোই হয়। প্রথম দিন আয় করে ১২.৪০ কোটি রুপি। তবে দ্বিতীয় দিন থেকেই আয় কমতে থাকে। এখন পর্যন্ত ভারতে এই সিনেমার আয় ৪২.২০ কোটি রুপি। সেমি হিট তকমা পেতে হলেও এই সিনেমার আয় ৫০-৭৫ কোটি রুপির মধ্যে হতে হবে।

কিন্তু ইন্ডিয়ার রাজধানী দিল্লির একটি মাল্টিপ্লেক্সের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র ডেকান ক্রনিক্যালে জানান, সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমার প্রথম দিন থেকে দ্বিতীয় দিনের আয় এতটা পতন হয়নি। লাভ আজ কাল এক সপ্তাহের বেশি টিকতে পারবে না। ইমতিয়াজ আলী পরিচালিত এই সিনেমায় সারার বিপরীতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading