ব্রেকআপের কষ্ট ভুলতে যা করেছিলেন সানা

ব্রেকআপের কষ্ট ভুলতে যা করেছিলেন সানা

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ০১

বলিউড অভিনেত্রী সানা খান। সম্প্রতি কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে ব্রেকআপ করেছেন তিনি। বর্তমানে তার মনে অবস্থা প্রসঙ্গে সানা খান বলেন, আমি বিষণ্নতায় ভুগছি ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি। তবে নিজের যত্ন নিচ্ছি ও সেরে ওঠার চেষ্টা করছি। পরিবার আমার পাশে রয়েছে। ২০ দিন ঘুমের ওষুধের ওপর ছিলাম। অবশ্য গত দুই দিন ওষুধ ছাড়াই ঘুমাতে পারছি। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই বলছে, সব ভুলে সামনে এগিয়ে যেতে। তবে এটা এত সহজ না। যারা প্রতারক তারা দ্রুত সব ভুলে সামনে এগিয়ে যেতে পারে, কিন্তু অঙ্গীকারবদ্ধ থাকলে সময় লাগে।

এই অভিনেত্রী আওে বলেন, আমরা বিয়ের পরিকল্পনা করেছিলাম। দুজনের পরিবার দেখাও করেছিল। সবকিছু আয়োজন হয়েছিল। ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত সে আমার সঙ্গে ছিল। মে মাসের দিকে তার মধ্যে পরিবর্তন দেখতে পাই আর তখন থেকেই ভুল বোঝাবুঝি শুরু হতে থাকে। তাকে বলি, আমাদের মধ্যে ঝগড়া বেশি হচ্ছে এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। তারপর ভাবলাম, মানিয়ে নেয়ার চেষ্টা করি। বিশ্বাস করবেন না, এই এক বছর আমি কারো সঙ্গে দেখা করিনি। সে সব জায়গায় আমার সঙ্গে থাকত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেলভিনের সঙ্গে ব্রেকআপের বিষয়টি প্রকাশ করেন সানা। পাশাপাশি এই কোরিওগ্রাফার তার সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন। আর এ কারণেই ব্রেকআপের সিদ্ধান্ত নেন বলে জানান এই অভিনেত্রী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading