জামালপুরে হত্যা মামলা তদন্তের দায়িত্ব বদলের দাবি

জামালপুরে হত্যা মামলা তদন্তের দায়িত্ব বদলের দাবি

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ০৩

জামালপুরের বকশীগঞ্জে ভাড়া মোটরসাইকেলচালক আবু বক্কর নূরীর প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার এবং নির্দোষ ব্যক্তিদের মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়কে আইরমারী গ্রামে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে মেরুরচর ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান, শিক্ষাবিদ ও সুশীল সামজের প্রতিনিধিসহ কয়েক গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

বক্তব্য দেন শহিদুর রহমান মাস্টার, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান জিহাদ, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, মাহবুবুর রহমান প্রমুখ। বক্তারা নূরীর প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে গ্রেপ্তারসহ সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্তের দায়িত্ব সিআইডি অথবা পিবিআইয়ে হস্তান্তরের দাবি জানান।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২ জুলাই জেলার ইসলামপুরের টুংরাপাড়া ব্রিজের পাশে দুর্বৃত্তের হাতে খুন হন আবু বক্কর নূরী। নিহত নূরীর স্ত্রী তাহমিনা বেগম ২০১৮ সালের ৩ জুলাই ইসলামপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বকশিগঞ্জ উপজেলার ক্ষেতারচর এলাকার নূর ইসলামের ছেলে বেপারীকে প্রধান ও অজ্ঞাত পরিচয় আরো ১০/১২ জনকে আসামি করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading