মুজিববর্ষ উপলক্ষে ফেনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট

মুজিববর্ষ উপলক্ষে ফেনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৫৫

ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলা বালিগাঁওতে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মো. সাইফ উদ্দিন। এ টুর্নামেন্টের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মামুনুর রশিদ মিলন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু।

এ সময় খেলোয়াড়, ক্রীড়ামোদী ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন করা হয়েছে। এ ধরনের খেলাধুলার চর্চা অব্যাহত থাকলে প্রত্যন্ত অঞ্চলে আরো বেশি বেশি খেলোয়াড় তৈরি হবে। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে ৩২টি ক্রিকেট দল অংশগ্রহণ করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading