খুলনায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

খুলনায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২৪

খুলনায় সুব্রত মণ্ডল (২৯) নামে এক মু‌দি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দাকোপ উপজেলার বানিশান্তা হাওয়া বিদ্যুৎ কেন্দ্রের পাশের মধ্যবিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুব্রত মণ্ডল পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন। উপজেলার বানিশান্তা গ্রামের হৃদয় মণ্ডলের ছেলে সুব্রত।

নিহতের স্ত্রী মাধবী মণ্ডল বলেন, রবিবার সন্ধ্যায় বাজারে নিজের মুদি দোকানে বসেছিলেন সুব্রত। রাত সাড়ে নয়টার দিকে তার মুঠোফোনে কল আসলে তিনি কথা শেষ করে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। রাত হলেও বাসায় না ফিরলে তার মোবাইলে কল করলে বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

নিহত সুব্রতর বন্ধু নাজিম সরদার বলেন, রাতে এক সঙ্গে দোকানে ছিলাম। একসময় সুব্রতর মুঠোফোনে কল আসলে কথা শেষে সে বেরিয়ে যায়। তখন আমরাও বাড়িতে চলে আসি। এরপর রাত ১২টার দিকে সুব্রতর বাবা মোবাইলে বলে তাকে পাওয়া যাচ্ছে না। পরে খোঁজাখুঁজি করে সন্ধান না পেলেও রাত দুইটার দিকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি মধ্যবিল এলাকায় পাওয়া যায়। তারপর ভোর পাঁচটার দিকে একই স্থানে সুব্রতকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সুব্রতর গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। হত্যাকা‌ণ্ডের রহস্য উদঘাটন ও জ‌ড়িত‌দের শনাক্তের চেষ্টা চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading