চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২৬

চাকুরী স্থায়ী করার দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে ন্যাশনাল সার্ভিসের কার্য-সহকারীবৃন্দ। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে (৭ম পর্ব) কর্মরত সকল কার্য-সহকারীদের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘পিরোজপুর সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে (৭ম পর্ব) কর্মরত সকল কার্য-সহকারীদের দুই বছর চাকরি মেয়াদ শেষ হয়ে গেলে এ উপজেলায় প্রায় এক হাজার ৩০০ যুব ও যুবা বেকার হয়ে যাবেন।

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ঘরে ঘরে যে চাকরি দেবার অঙ্গীকার করেছেন, তার এক অংশ হতে পারে ন্যাশনাল সার্ভিসে কর্মরত কার্য-সহকারীদের চাকরি স্থায়ীকরণের মাধ্যেমে।’ তাই ন্যাশনাল সার্ভিসে চাকরিরত শিক্ষিত, প্রশিক্ষিত ও দক্ষ এই যুব-যুবাদের এবং তাদের পরিবারের কথা চিন্তা করে হলেও এই চাকরি স্থায়ীকরণের দাবি জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন- পিরোজপুর সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে (৭ম পর্ব) কর্মরত কার্য-সহকারী মৌসুমী মণ্ডল, হাসিবুল ইসলাম হাসান, আমিনুল ইসলাম, তামিম সরদার, প্রণব সাহা, চঞ্চল ভট্টাচার্য, শারমিন ইসলাম পলি, সরস্বতী হালদার, মো. সোহেল রানা, বেলাল হোসেন, পরিতোষ সিকদার, লিটন চন্দ্র রায় প্রমুখ। উল্লেখ্য, ২০১৮ সালের ১ মার্চ থেকে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মাসিক ছয় হাজার টাকা বেতনে দুবছর মেয়াদে প্রায় এক হাজার ৩০০ যুব ও যুবাদের ওই চুক্তিভিত্তিক নিয়োগ করেছিল যুব উন্নয়ন অধিদপ্তর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading