মুশফিকের সেঞ্চুরি

মুশফিকের সেঞ্চুরি

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১২ঃ৫০

পাকিস্তানের বিপক্ষে পুরো সফরেই নিজেকে সরিয়ে রেখেছিলেন মুশফিক। দলের দুরবস্থার কথা চিন্তা করেননি তিনি। নিরাপত্তার কারণে পাকিস্তানের যাবেন না সেটা আগেই জনিয়ে দেন। বোর্ড কর্তারা কিছু বলতে না পারলেও একটু বিরক্ত হয়েছিলেন তার ওপর। জানিয়েছেন, যারা পাকিস্তানে যাচ্ছেন তাদেরও পরিবার রয়েছেন। সমর্থক ও বিশেষজ্ঞদের থেকেও সমালোচনা শুনতে হয়েছিল। তবে এবার ব্যাট হাতেই কড়া জবাব দিলেন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেই সেই জবাবটা এলো। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সিরিজের একমাত্র টেস্টে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে নিজের সাদা পোশাকের ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক। ৩২ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলেন তিনি। মধ্যাহ্ন বিরতির আগে ৯৯ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন। বিরতির পর সেই কাঙ্ক্ষিত মুহূর্তের দেখা পান। এইনসলে এনডোলোভুর বলে বল সীমানা ছাড়া করে সেঞ্চুরির উদযাপন করেন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে এটি মুশফিকের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে মুশফিকের শেষ সেঞ্চুরিটিও ছিল এই জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৮ সালে ঢাকার এই মিরপুরেই ডাবল সেঞ্চুরি করে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন তিনি। ২১৯ রানে অপরাজিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading