কথা রেখেছেন মুমিনুল

কথা রেখেছেন মুমিনুল
bangladesh-vs-zimbabwe-only-test-zimbabwe-in-bangladesh-2019-20, Mominul Haque and Mushfiqur Rahim, rtv online

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৩ঃ৩০

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদের শতকের পর কেটে গেছে অনেক সময়। এর মাঝে আফগানিস্তানের কাছে হার, ইন্ডিয়া ও পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে হারের লজ্জা মাথায় নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে টাইগার অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, ‘আমাদের টিমের কেউ ১০০, ২২০ বা ৩০০ করবে। কথা দিলাম, বড় ইনিংস খেলবে ইনশাল্লাহ।’

মুমিনুল তার কথা রেখেছেন। ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসেই তুলে নিয়েছেন শতক। অধিনায়ক হিসেবে প্রথম আর ক্যারিয়ারের নবম শতক তুলে ১৩২ রানে ফিরেছেন তিনি।

নিজের বলেই মুমিনুলের ক্যাচ তুলে নিয়েছেন জিম্বাবুয়ের পেসার আইনসলে এনদোভু। ২৩৪ বল খেলে ইনিংসে ১৪টি চার হাঁকিয়েছেন টাইগার দলপতি। দলীয় ৩৯৪ রানে বিদায়ের আগে মুশফিকুর রহিমের সঙ্গে ২২২ রানের জুটি গড়েন বাম-হাতি এই ব্যাটসম্যান।

১১৩ ওভার পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪০০, লিড ১৩৫ রানের।

১২৮ রান করে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। তার সঙ্গে যোগ দিয়ে ৫ রান করেছেন মোহাম্মদ মিঠুন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading